শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বগুড়ায় মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট মাদরাসাছাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাসান (৭) নামে এক হাফেজিয়া মাদরাসার ছাত্র নিহত হয়েছে। এ সময় তার ভগ্নীপতিসহ তিন শিশু শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করতে গিয়ে রকেট নামে এক ড্রাইভারও আহত হন।

গতকাল বুধবার সকালে শহরতলির গোকুল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার এসআই জাহিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্বজনরা জানান, বগুড়া সদরের মহাস্থান নামাপাড়ার ব্যবসায়ী আবদুর রহিমের একমাত্র ছেলে তানভীর হাসান গোকুল এলাকায় ছওতুল কুরআন হাফেজিয়া মাদরাসায় হেফজ বিভাগে পড়তো। মামাতো ভগ্নিপতি ইসরাফিল হোসেন প্রতিদিন তার দুই ছেলে, শ্যালক তানভীর ও প্রতিবেশীর ছেলেকে মোটরসাইকেলে মাদরাসায় পৌঁছে দেন।

বুধবার সকাল ৮টার দিকে তিনি নিজের দুই ছেলেসহ চার শিশুকে মোটরসাইকেলে নিয়ে মাদরাসার দিকে রওনা হন। গোকুল এলাকায় মহাসড়কে পৌঁছলে বগুড়া ছেড়ে আসা রংপুরগামী একটি বাস সামনে থেকে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ইসরাফিল ও চার শিশু শিক্ষার্থী মোটরসাইকেল থেকে মহাসড়কে পড়ে যান।

এ সময় পিছনে থাকা বালুবাহী একটি ট্রাক তানভীরের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলে হাফেজিয়া ছাত্র তানভীনের মৃত্যু হয়। আহত অপর তিন শিশু শিক্ষার্থী ও চালক ইসরাফিল সামান্য আহত হয়েছে। তাদের উদ্ধার করতে এসে ট্রাকের ধাক্কায় রকেট নামে এক ড্রাইভারও আহত হন।

হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার এসআই জাহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। এলাকাবাসীরা ট্রাকটি জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ