শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ফতুল্লায় ট্যাংক বিস্ফোরণে ২ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনতলা ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। নিহতরা হলো- দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ির ভাড়াটিয়া রাজ্জাক (৩২) এবং ভবনের পাশের বাড়ির শিশু জিসান (৯)।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন রামারবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ বিকট শব্দে রামারবাগ এলাকায় একটি তিনতলা ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়। এতে ওই বাড়ির ভাড়াটিয়া রাজ্জাক (৩২) প্রতিবেশী শিশু জিসান (৯) শাকিব (১০) ও সাঈদা (৩৫) মারাত্মক আহত হয়।

তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় জিসান। আর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবদুর রাজ্জাক। শিশু শাকিবের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সাঈদা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ