শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

গাজীপুরে চার বছরের শিশু হত্যার দায়ে ১০ বছরের শিশু আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজের ৯ ঘণ্টা পর শিশু সিফাত আহম্মেদের (৪) লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ অপর শিশু আব্দুল্লাহকে (১০) গ্রেপ্তার করেছে। সোমবার রাত সাড়ে ১০টায় শ্রীপুর পৌরসভার দারগারচালা গ্রামের (ডলফিন বেকারির সামনে) পরিত্যাক্ত জায়গার সীমানা প্রাচীরের ভেতর থেকে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ পাবনার সুজানগর উপজেলার সৈয়দপুর গ্রামের আমীর কাজির ছেলে। আর নিহত সিফাত নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঝানুগাছ চাপানি গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। তারা একই মালিকের বাড়িতে পাশাপাশি রুমে থাকতো।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পাশের রুমের আব্দুল্লাহর সাথে খেলার জন্য বের হয় শিশু সিফাত আহম্মেদ। বিকেলে সিফাত বাসায় না ফিরলে তার বাবা-মা আত্মীয়-স্বজনসহ বন্ধুদের বাড়িতে অনেক খোঁজাখুজি না পেয়ে সন্ধ্যায় শ্রীপুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) ওই শিশুর বাবা। পরে রাত সাড়ে ৮টায় ওই এলাকায় লাশ পড়ে থাকার খবর পেয়ে সিফাতের লাশ সনাক্ত করে তার বাবা আবু বকর সিদ্দিক। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ১০ বছরের শিশু আব্দুল্লাহকে গ্রেপ্তার করে।

আরো জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ স্বীকার হত্যার ঘটনা শিকার করে জানায় সিফাতের হাতে থাকা এন্ড্রয়েড মোবাইল নেয়ার জন্য তাকে নিয়ে ওই পরিত্যক্ত জমির সীমানা প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে। পরে শিশু সিফাতের মাথায় মোবাইল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে হত্যা করে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ