শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মহেশখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন (আরজু)
মহেশখালী থেকে>

মহেশখালী পৌরসভাস্থ মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে এ সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় ১৫ শহীদ পরিবারের মাঝে শীতবস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

আশেক উল্লাহ রফিক বলেন, ‘এমন একদিন আসবে যেদিন বীর মুক্তিযোদ্ধাদের খুঁজে পাওয়া যাবে না। প্রকৃতির চিরচেনা নিয়মে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। এখনও সময় আছে সবাই বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করি, মূল্যায়ণ করি। তাদের আত্মত্যাগের মাধ্যমেই পেয়েছি এই দেশ।’ এসময় তিনি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের পাশে থাকার আশ্বাস দেন।

এসময় আরও বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মুহা মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, মুক্তিযোদ্ধা নুরুল আমিন, আওয়ামী লীগ নেতা মাওলানা নুরুচ্ছাফা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ