শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মেঘনায় বরযাত্রীবাহী ট্রলারডুবি, নববধূসহ ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলারডুবিতে নববধূ ও তিন শিশুসহ সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত ১২ জন।

নিহত ব্যক্তিরা হলেন তাছলিমা (২১), আপরিনা আক্তার লামিয়া (২) আসমা বেগম (১৯), লিলি আক্তার (৮), হোসনে আরা রূপা (৫), রাহেনা আক্তার (৩০) ও নূরজাহান বেগম (৬৫)।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাতজনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরে হাতিয়ার চানন্দি ইউনিয়নের কেরিংচর থেকে বরযাত্রীবাহী ওই ট্রলার মেঘনার ঢালচরের দিকে যাচ্ছিল।

ট্রলারটি হাতিয়া-রামগতি কাছে মেঘনা নদীর মাঝপথে এলে অতিরিক্ত স্রোতের কবলে পড়ে উল্টে গিয়ে ডুবে যায়। এরপর ৪০ জন যাত্রী সাঁতরে ও মাছ ধরার ট্রলারের মাঝি ও স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠতে সক্ষম হয়। এ দুর্ঘটনায় নববধূ, তিন শিশু ও তিন নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

ওসি আরো জানান, স্থানীয়দের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রলারটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কোস্ট গার্ডের পাশাপাশি থানা পুলিশও কাজ করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ