শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কাসেমী মিশনকে এগিয়ে নিতে হবে: মাওলানা আফেন্দী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিদার শফিক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, জমিয়তে উলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, আল হাইয়্যাতুল উলয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার কো-চেয়ারম্যান বেফাকের সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদিস আল্লামা নুর হোছাইন কাসেমীর ইন্তেকালে আমরা শুধু একজন দরদী অভিভাবককেই হারাইনি, হারিয়েছি ইসলাম ও দেশের জন্য নিবেদিতপ্রাণ ও নিষ্ঠাবান একজন আদর্শ নেতাকে।

তিনি এমন সবগুণের অধিকারী ছিলেন যার তালিকা বেশ দীর্ঘ। তাঁর কর্মপন্থা ও সুদৃঢ় নেতৃত্বের কথা মনে পড়লে আমরা দুমড়ে মুষড়ে পড়ি। তাঁর কর্মজীবনের শিক্ষণীয় বহু স্মৃতি প্রতিটি মুহূর্তে চোখের সামনে ঝলমল করে ভাসছে। এমন একজন কিংবদন্তী রাহবারের বিদায়ে আমরা শোকে মুহ্যমান। তিনি আমাদেরকে অনেক কিছুই দিয়ে গেছেন।

আমাদের উচিত তাঁর জন্য বেশি বেশি দোয়া করা এবং তাঁর রেখে যাওয়া মিশনকে এগিয়ে নেওয়া। মাওলানা আফেন্দী আজ এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি আরও বলেন আমাদেরকে ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে শোককে শক্তিতে পরিণত করে আল্লামা নূর হোছাইন কাসেমী (রহ.) এর পথ অনুসরণ করতে হবে। তাঁর সারা জীবনের সংগ্রামের আদর্শিক দৃষ্টিভঙ্গি হক্ব ও হক্বানিয়্যাত, দেওবন্দিয়্যাত এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখার সংগ্রামকে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ