শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সৌদি আরবে ফের তেলের ট্যাংকারে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের জেদ্দায় একটি তেলের ট্যাংকারে হামলা হয়েছে। শিপিং কোম্পানি হাফনিয়া জানিয়েছে, হামলাটির পেছনে বাইরের কোনো সূত্রের যোগ থাকতে পারে। হামলায় অবশ্য বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

২২জন নাবিকের সবাইকে কোনোরকম জখম ছাড়াই উদ্ধার করা হয়েছে। জাহাজটির যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে, সেথান থেকে কিছু তেল বেরিয়ে এসেছে। খবর আল জাজিরার।

আজ সোমবার শিপিং কোম্পানি হাফনিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, সিঙ্গাপুরের পতাকাবাহী ওই জাহাজে ৬০ হাজার টন পেট্রল ছিল।

হাফনিয়া তাদের ওয়েবসাইটে বলেছে, স্থানীয় সময় আনুমানিক রাত ১২ টা ৪০ মিনিটে জেদ্দা ছাড়ার সময় অজ্ঞাত স্থান থেকে হামলার শিকার হয় বিডব্লিউ রাইন জাহাজটি। এতে জাহাজে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। হামলার দায় এখন পর্যন্ত কোন গোষ্ঠী স্বীকার করেনি। এছাড়া সৌদি আরবের পক্ষ থেকেও এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে ২৫ নভেম্বর সৌদি আরবের শুকাইক বন্দরে হামলার শিকার হয়েছিল। সৌদি কর্তৃপক্ষ এসব হামলার জন্য ইয়েমেনের হুতি ব্রিদ্রাহীদের দায়ী করে আসছে। ইয়েমেনে হুতি ব্রিদ্রাহীদের দমনের জন্য সৌদি আরবের নেতৃত্বে কয়েক বছর ধরে লড়াই চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ