শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

তৃতীয় ধাপে ৬৪ পৌরসভার ভোট ৩০ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তৃতীয় ধাপে দেশের ৬৪ পৌরসভার ভোটগ্রহণ আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ সোমবার রাজধানীর নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত।

সিনিয়র সচিব মো. আলমগীর জানান, এসব পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সবগুলো পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট হবে।

ইসির তফসিল অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচন ২৮ ডিসেম্বর। এ সময় ২৫টি পৌরসভার নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি। ইভিএমের মাধ্যমে ২৯টি পৌরসভায় ও ব্যালটের মাধ্যমে ৩২টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কমিশন সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী পৌরসভায় নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এ ক্ষেত্রে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি প্রায় ২৫০ এর বেশি পৌরসভার মেয়র-কাউন্সিলরের মেয়াদ শেষ হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ