শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ট্রাম্পের মামলা সুপ্রিম কোর্টে খারিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের চারটি স্টেটের নির্বাচনের ফলাফল বাতিল করার জন্য ট্রাম্পের সমর্থনে করা মামলা খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। খবর বিবিসির।

এই সপ্তাহে টেক্সাস অঙ্গরাজ্য এই মামলাটি করে। সেখানে বলা হয় জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিনের নির্বাচনের ফলাফল বৈধ না। এই চারটি স্টেটে বিজয়ী হয়েছেন জো বাইডেন।

এই মামলাটিতে ১৯ স্টেটের অ্যাটর্নি জেনারেল এবং কংগ্রেসের ১২৭ জন রিপাবলিকান সদস্যের সমর্থন রয়েছে। তবে শুক্রবার সুপ্রিম কোর্ট মামলা খারিজ করার কারণ হিসেবে বলেছে টেক্সাসের কোনও আইনি সক্ষমতা নেই মামলাটি করার।

আদালত বলেছেন, ‘যখন অন্য একটি স্টেট তাদের নির্বাচন করে তখন টেক্সাসের সেই নির্বাচনে কোনও বিচারিক আগ্রহ থাকতে পারে না’।

এর আগে পেনসিলভানিয়াতে জো বাইডেনের জয়ের বিরুদ্ধে করা আরেকটি মামলা খারিজ করে আদালত।

উল্লেখ্য, মার্কিন ইলেকট্রোরাল কলেজ ভোটে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন ট্রাম্পকে ৩০৬-২৩২ হারিয়ে দেন। বাইডেন ট্রাম্পের চেয়ে ৭০ লাখ ভোট বেশি পান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ