শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

হোটেলের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৪১ পুলিশ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে দায়িত্ব পালন করতে যাওয়া পুলিশ, গাড়িচালক ও আনসার সদস্যরা হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ৪১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নাজমুল হক।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার উপজেলার আটটি ইউনিয়নের ৬৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হতে যাচ্ছে। তাই ভোটকেন্দ্রসহ নির্বাচনী এলাকায় কর্তব্যরত প্রায় এক হাজার পুলিশ সদস্য, গাড়িচালক, আনসার ও অন্যদের জন্য বুধবার দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। সব খাবার সরবরাহ করা হয় উপজেলা সদরের ইত্যাদি নামের একটি হোটেল থেকে।

ওসি মুহা. নাজমুল হক বলেন, রাত ৯টার পর থেকে আমাদের কাছে আসতে থাকে এ দুঃসংবাদটি। খাবার খেয়ে ফুড পয়জনিংয়ের (খাদ্যে বিষক্রিয়া) কারণে বিভিন্ন কেন্দ্র থেকে আসতে থাকে আমাদের সহকর্মীদের অসুস্থ হওয়ার খবর। গাড়ি ও অ্যাম্বলেন্সযোগে অসুস্থদের ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গভীর রাত পর্যন্ত অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে কাজে ফিরতে সক্ষম হলেও রাত ২টা পর্যন্ত ৪১ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

পুলিশ সদস্যদের অসুস্থ হওয়ার কারণে নির্বাচনে ভোটগ্রহণে কোনো সমস্যা হবে না বলেও ওসি জানিয়েছেন। তবে খাদ্যে বিষক্রিয়ার কারণে আরও পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়তে পারেন বলে চিকিৎসকদের আশঙ্কা।

এদিকে এ খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের নির্দেশে ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হয়েছে বলে জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। অসুস্থ পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ-খবর নিতে রাতে জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ