শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বেফাক পাগলা থানা শাখার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাদিম হাসান: ময়মনসিংহে বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাগলা থানা শাখা (আঞ্চলিক শিক্ষা বোর্ড) আয়োজনে শামসুল উলূম কওমী মাদরাসা মাঠে মঙ্গলবার বাদ যোহর পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৮৭জনকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার দেয়া হয়।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ সভাপতি ও (বেফাক) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও জামিআ' ফয়জুর রহমান রহ. এর প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মাও. আব্দুল হক বলেন, হালাল গুনাহ মুক্ত রিজিক পেতে কওমী মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই।

এছাড়াও বক্তব্য রাখেন, জামিআ' এমদাদিয়া কিশোরগঞ্জের শায়খুল হাদীস মাও. ইমদাদুল্লাহ, মিরপুর আরজাবাদ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আনোয়ার মাহমুদ, দুগাছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মাও. মাহমুদুল হাসান সালমানী, আলহাজ্ব সালেহ আহমদ, মাও. রশিদ আহমদ, মাও. নূরুল আমিন, মাও. নাদিম হাসান প্রমূখ।

অনুষ্ঠান শেষে আঞ্চলিক বোর্ডের অধীনে বার্ষিক পরিক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণদের মধ্যে বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ