মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

যুক্তরাষ্ট্রে প্রতিদিন এক মিলিয়ন মানুষ পাবে করোনা ভ্যাকসিন: বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস মোকাবিলায় প্রথম একশ দিনে প্রতিদিন ১ মিলিয়ন নাগরিককে করোনা ভ্যাকসিন দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

আজ বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাইডেন বলেছেন, দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই করোনার প্রাদুর্ভাব শেষ হবে না। যার কারণে কিছু বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির পরিবর্তন আনা হবে বলে জানান তিনি।

আগামী ২০ জানুয়ারি দায়িত্ব নেয়ার জন্য বাইডেন তার স্বাস্থ্য দলটির সাথে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি নাগরিকদের ১০০ দিনের জন্য স্বাস্থ্যবিধি মানার অংশ হিসেবে সঠিকভাবে মাস্ক পরিধান করার অনুরোধ করেন।

মঙ্গলবার এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রে আরো এক ধাপ এগিয়ে গেছে দেশটির ওষুধ প্রস্ততকারক প্রতিষ্ঠান ফাইজার ও তাদের জার্মান সহযোগী বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনটি। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) সংস্থা দু’টির উদ্ভাবিত এই ভ্যাকসিনের সুরক্ষা ও কার্যকারিতার বিষয়ে নিশ্চিত করেছে।

এফডিএ জানিয়েছে, করোনা প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অত্যন্ত কার্যকরী। এটি প্রয়োগে সুরক্ষাজনিত কোন সমস্যা নেই। সংস্থাটি আরও জানায়, ভ্যাকসিনটির মান ও উপাত্ত সর্বাধিক বিস্তারিত এবং স্বাধীনভাবে পর্যালোচনা করেই এর সুরক্ষা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। ভ্যাকসিনটির ব্যবহারের অনুমোদন দেয়া এখন সময়ের ব্যাপার। আগামী বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) টিকার অনুমোদনের বিষয়ে এফডিএ’র উপদেষ্টা পরিষদের বৈঠক রয়েছে। এর আগেই এফডিএ ফাইজারের টিকা সম্পর্কে তাদের মূল্যায়ন জানিয়ে দিলো।

এদিকে, ল্যানসেট মেডিকেল জার্নালে গবেষকরা নিশ্চিত করেছেন যে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন ‘নিরাপদ এবং কার্যকর’। যদিও ভ্যাকসিনটির গবেষণায় বেশিরভাগই ৫৫ বছরের কম বয়সী স্বেচ্ছাসেবক ছিলেন। তবে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল জানায় বয়স্কদেরও এই টিকা করোনা থেকে সুরক্ষা দেবে।

গবেষণা থেকে প্রাপ্ত তথ্য বলছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন করোনা ভাইরাস ছড়িয়ে পড়া কমাবে। সেই সঙ্গে অসুস্থতা ও মৃত্যু কমিয়ে আনবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ