শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

যশোরে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, পুলিশ সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের বাঘারপাড়ায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোপাল দেবনাথ (২৩) নামে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার পাইকপাড়া গ্রামে হাবুল্লাহ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত গোপাল দেবনাথ একই গ্রামের কার্তিক দেবনাথের ছেলে। তিনি খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কমর্রত ছিলেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপাল দেবনাথ মোটরসাইকেল চালিয়ে বাঘারপাড়ার হাবুল্লাহ বাজার পাইকপাড়া গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে পাইকপাড়া গ্রামের কাচারী বটতলা এলাকায় পৌঁছালে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গোপাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমীয় দাস জানান, অতিরিক্ত রক্ত ক্ষরণ ও মাথায় আঘাত কারণে পুলিশ সদস্য গোপালের মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ