শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ফিলিস্তিনিদের অবরুদ্ধ রাখতে ইসরায়েলের নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকৃত পশ্চিম তীরে নতুন করে আবারও ইহুদি বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েল। গত রোববার ইসরায়েলি কয়েকটি গণমাধ্যম এ বিষয়ে খবর প্রকাশ করে।

এপি ও ডেইলি সাবাহর খবরে বলা হয়, পশ্চিম তীরে আরো চারটি অবৈধ ইহুদি বসতি নির্মাণ করা হবে।

এছাড়া, আল-কুদস শহরের উত্তরে আরো নয় হাজার ইউনিট বসতি নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে তেল আবিব। রোববার ইসরাইলের পরিবহনমন্ত্রী মিরি রেজেভ পশ্চিম তীরে নতুন চারটি বসতি নির্মাণের প্রকল্প অনুমোদন দেন। এ পরিকল্পনার আওতায় নতুন নতুন মহাসড়ক, পাতালপথ ও ওভারপাস নির্মাণ করবে ইহুদিবাদী দেশটি।

পরিকল্পনার বাস্তবায়ন হলে কয়েক বছরের মধ্যে ওই সব বসতির বাসিন্দারা জেরুসালেম ও তেল আবিবে অবাধে যাতায়াত করার সুযোগ পাবেন। অন্যদিকে নিজেদের শহরগুলোর এক বিরাট অংশে অবরুদ্ধ হয়ে পড়বেন ফিলিস্তিনিরা। ১৯৯৫ সালের ইসরাইল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) মধ্যে চুক্তির আওতায় পূর্ব জেরুসালেমসহ পশ্চিম তীরকে অঞ্চল এ, বি এবং সিতে বিভক্ত করা হয়েছিল।

পশ্চিম তীরের প্রায় ৬০ শতাংশ এলাকা নিয়ে এরিয়া সি গঠিত। ওই এলাকার নিরাপত্তা এবং প্রশাসনিক ক্ষমতা ইসরায়েল নিয়ন্ত্রণ করে। এরিয়া সি এলাকায় বর্তমানে প্রায় তিন লাখ ফিলিস্তিনি নাগরিক বসবাস করেন। যাদের অধিকাংশ বেদুইন অবস্থায় মূলত তাঁবু, কাফেলা এবং গুহায় বাস করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেমের উভয় অংশকেই ‌‌‌অধিকৃত অঞ্চল হিসাবে বিবেচনা করা হয় এবং সেখানে ইহুদি বসতি-নির্মাণ কার্যক্রমকে অবৈধ বলে মনে করা হয়। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ