মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ফাইজারের ভ্যাকসিন হালাল: ব্রিটেনের মুফতিদের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফাইজার বায়োএনটেকের কোভিড-১৯ এর ভ্যাকসিনকে হালাল বলে ঘোষণা করেছে ব্রিটেনের প্রভাবশালী মুসলিম সংগঠন। তাদের অন্যতম হলেন- দারুল উলুম ব্লাকবার্নের মুফতি ইউসুফ সাব্বির ও মুফতি সাব্বির আহমদ, দারুল উলুম বারীর মুফতি মুহাম্মদ তাহির এবং এনএইচএসের পরামর্শদাতা কালিঙ্গল রিয়াদ।

এছাড়া বেশ কয়েকজন দেওবন্দি চিন্তাধারার বেশ কয়েকজন ফকিহও এ ভ্যাকসিনকে হালাল ফতোয়া দিয়েছেন।

বিবৃতিতে মুফতিগণ জানিয়েছেন, আমরা ফাইজার কোম্পানীর কাছে টিকার উপাদানের বিষয়ে জানতে চেয়েছি। তারা আমাদেরকে টিকার উপাদানের ব্যাপারে বিস্তারিত সব দেখিয়েছে। এ সময় কোলেস্টেরল নিয়ে একটু সমস্যা সৃষ্টি হয়, যা মূলত প্রাণীর চর্বি থেকে আসে। কিন্তু এটা মুরগির ডিম থেকেও পাওয়া যায়। যা বিস্তারিতভাবে উল্লেখ করেছে।

সরকারের ভাষ্যেও উল্লেখ করা হয়েছে যে, এটি হালাল কারণ এতে কোনো প্রাণীর চর্বি নেই। কোভিড টিকা এমআরএনএ ভ্যাকসিন বিএনটি১৬২বি২ উৎপাদনে ব্যবহৃত লিপিড উদ্ভিদ বা কৃত্রিম উপায়ে নেয়া হয়েছে। সুতরাং এর মাধ্যমে বলা যায় যে, এতে কোনো ধরণের প্রাণীর চর্বি নেই।

এই উপাদানগুলো শুধুমাত্র ফাইজারের উৎপাদিত টিকার জন্য প্রযোজ্য। অন্যান্য কোম্পানীর টিকা এর আওতায় আসবে না। আর উপাদানগুলোর বিষয়ে অবগত হয়ে মুফতিরা হালাল কলে ফতোয়া দিয়েছেন।

উল্লেখ্য, ফাইজারের টিকা আবিষ্কার করেছেন তুরস্ক বংশোদ্ভূত জার্মান চিকিৎসক বিজ্ঞানী দম্পতি ডা. শাহীন-তুরেসি।

এদিকে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা বলেছেন, দেশটির সর্বোচ্চ মুসলিম ধর্মীয় সংগঠন চীনভিত্তিক সিনোভ্যাক বায়োটেকের টিকাকে হালাল ঘোষণা করতে পারে বলে আশা করা হচ্ছে।

বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে টিকা গ্রহণের ক্ষেত্রে হালাল হওয়া উল্লেখযোগ্য পদক্ষেপ রাখবে, যদিও ইন্দোনেশিয়ায় সিনোভ্যাকের টিকা ব্যবহারের জন্য অনুমোদিত হয়।

দেশটির মানব উন্নয়ন ও সংস্কৃতিমন্ত্রী মুহাদজির আফেদি এক সংবাদ সম্মেলনে বলেন, করোনার টিকার ব্যাপারে ইন্দোনেশিয়ান উলামা কাউন্সিলের গবেষণা শেষ হয়েছে এবং হালাল ফতোয়ার জন্য কাউন্সিলের কাছে জমা তা দেওয়া হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ