মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা লংমার্চের দাবির সঙ্গে জামায়াত আমিরের সংসদের বক্তব্য দ্বিমুখিতা: পীর সাহেব চরমোনাই খন্দকের যুদ্ধ—ঐক্য, কৌশল ও আল্লাহর সাহায্য সাক্ষরতা বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ

ইরাকের কিরকুকে ২ তেলকূপে বোমা হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুকের খাবাজ তেলক্ষেত্রের দুটি তেলকূপে বোমা হামলা চালানো হয়েছে। এতে কূপ এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। তবে কখন এ হামলার ঘটনা ঘটে, তা জানানো হয়নি।

আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে তেলক্ষেত্রের কর্মকর্তারা ও নিরাপত্তা সূত্র জানায়, আগুন নেভাতে দমকল বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা শাফাক বলছে, হামলার পেছনে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস জড়িত।

ইরাকি গণমাধ্যম জানিয়েছে, খাবাজ তেলক্ষেত্র থেকে এখন প্রতিদিন ২৫ হাজার ব্যারেল তেল উত্তোলন করা হয়। এটি বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এ নশকতা চালানো হয়েছে।

এর আগে গত সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশ থেকে আইএসের এক শীর্ষ কমান্ডারকে আটক করে ইরাকি বাহিনী। এ কমান্ডার আইএসে প্রদেশটির ‘ডেপুটি গভর্নর’ এবং ‘খুবই বিপজ্জনক নেতা’ বলে জানা গেছে।

২০১৪ সালে অল্প সময়ের মধ্যে ইরাকের বিশাল এলাকা নিয়ন্ত্রণে নিয়েছিল আইএস। ইরাকি সেনাবাহিনীসহ বহু-পাক্ষিক সামরিক বাহিনীর অভিযানে গোষ্ঠীটি প্রায় নির্মূল হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ