শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নবজাতকের পলিথিনে মোড়ানো লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের বাহুবলে পলিথিনে মোড়ানো সদ্য ভূমিষ্ট নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে থাকা লাশটি উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী জানায়, স্থানীয় কৃষক জমির উল্লাহ সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দৌলতপুর ব্রিজের পাশে অবস্থানকালে মিরপুর থেকে বাহুবলগামী একটি অটো-রিকশা থেকে কে বা কারা একটি ব্যাগ সড়কের পাশে ফেলে চলে যাচ্ছে বলে দেখতে পান।

এলাকাবাসী আরো জানায়, এ সময় তিনি সামনে এগিয়ে গেলে পলিথিনের ব্যাগ পড়ে থাকতে দেখেন। পরে আশপাশের লোকজন জড়ো হলে পলিথিন ব্যাগ খুলে নবজাতকের লাশ দেখতে পান। বাহুবল মডেল থানার একদল পুলিশ তাৎক্ষনিক স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, নবজাতকটির লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এমন জঘন্য কাজে জড়িত সেটা খুঁজে বের করতে পুলিশ তদন্তে নেমেছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ