শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

কানাডায় ফাইজারের ভ্যাকসিন অনুমোদন এই সপ্তাহে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ডিসেম্বর শেষে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার ও তাদের জার্মান অংশীদার বায়োএনটেক থেকে ২ লাখ ৪৯ হাজার ভ্যাকসিনের ডোজ পাবে কানাডা।

সোমবার (৭ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, ভ্যাকসিন প্রয়োগের জন্য স্বাস্থ্য কানাডার অনুমোদন এই সপ্তাহে আশা করা হচ্ছে এবং প্রথম শিপমেন্টগুলো খুব দ্রুত কানাডা পৌঁছাবে।

প্রতিবেদনে ট্রুডো বলেছেন, কানাডা ভ্যাকসিনের জন্য শুধু ফাইজার নয় আরও ছয়টি সংস্থার সঙ্গে যোগাযাগ করেছে।

ভ্যাকসিন কাদেরকে আগে প্রয়োগ করা হবে এমন প্রশ্নের জাবাবে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বলেন, ভ্যাকসিন প্রাপ্তদের তালিকায় প্রথমেই রয়েছে শারীরিকভাবে দুর্বল ও ক্ষতিগ্রস্ত বৃদ্ধ ও তাদের তত্ত্বাবধায়ক এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীরা। এরপরে আদিবাসী সম্প্রদায়ের প্রাপ্তবয়স্করা, রিটায়ারমেন্ট হোমসের বাসিন্দা এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্যসেবা গ্রহণকারীরাও অগ্রাধিকারের দলে থাকবেন। তবে টিকাগুলো অন্যদের কাছে ব্যাপকভাবে পৌঁছাতে এপ্রিল পর্যন্ত সময় লেগে যেতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ