বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

নিবন্ধন ফরম জমা দেয়ার সময় বাড়ালো বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বাের্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ এর আসন্ন ৪৪ তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধন ফরম জমা দেয়ার সময় বৃদ্ধি করা হয়েছে। আজ সোমবার (৭ ডিসেম্বর) বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশেষ বিবেচনায় আসন্ন ৪৪ তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধন ফরম আগামী ২৪ রবিউস সানি ১৪৪২ হিজরি মুতাবেক ১০ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত ফি সহ জমা দেয়া যাবে। এর পরে আর কোন ভাবেই জমা দেয়া যাবে না।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘১৪৪২ হিজরি সনের তাকমীল তথা আল-হাইআতুল উলয়া-এর পরীক্ষার নিবন্ধন ফরম জমা দানের সর্বশেষ তারিখ (বিলম্ব ফি ছাড়া) ২৩ রবিউস সানি এর পরিবর্তে ২৮ রবিউস সানি ১৪৪২ হিজরি এবং বিলম্ব ফিসহ ৩০ রবিউস সানির পরিবর্তে ৫ জুমাদাল উলা ১৪৪২ হিজরি নির্ধারণ করা হয়েছে।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ