শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

জামালপুরে বড়ভাইকে খুনের অভিযোগে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। হত্যাকাণ্ডের পাঁচ বছর পর রোববার জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. সুমন (৩০)। তার বাড়ি সরিষাবাড়ী উপজেলার রুদ্র বয়ড়া গ্রামে। তার বাবার নাম মো.শামছুল হক। তিনি জেলহাজতেই রয়েছেন।

জানা গেছে, ২০১৫ সালের ১৭ আগস্ট সকালে সেজনু মনির (৪৫) ঘরে শুয়েছিল। তার স্ত্রী শাহান শারমিন বাইরে কাজ করছিল। এই সুযোগে তার ছোট ভাই মো. সুমন ঘরের ভেতর গিয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপায়। পরে তিনি চিতিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার একদিন পর সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ