শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

করোনা ভাইরাসে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারী করোনা ভাইরাস কেড়ে নিলো আরও দুজন সাবেক শিক্ষা কর্মকর্তার। তাদের মধ্যে একজন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক নাজিম উদ্দিন আহমেদ ও ইডেন সরকারি কলেজের অধ্যক্ষ তার সহধর্মিণী জুলেখা খাতুন । তারা দুজন করোনায় আক্রান্ত হয়েছিলেন।

আজ রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান স্ত্রী জুলেখা খাতুন। আর বিকেলে নাজিম উদ্দিন। তাদের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন মাউশির একাধিক কর্মকর্তা।

তারা জানান, ‘জুলেখা ভাবী আগে থেকেই অসুস্থ ছিলেন। কিন্তু স্যার সুস্থ ছিলেন। গত দুই সপ্তাহ আগে তিনি মাউশিতে এসেছিলেন। কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে গেছেন। এভাবে আমরা স্যারকে হারাবো তা ভাবিনি।’

-কেএল