শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভাস্কর্য সমস্যার সমাধান ৭ দিনেই: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বর্তমান সমস্যা সমাধানের জন্য ৭ দিনের কথা বললেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

আজ শনিবার জামালপুর সার্কিট হাউসে তিনি এই আশ্বাস দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাম্প্রদায়িকতার চিহ্ন রেখে বাংলাদেশ কোনো কাজ করে না। অসাম্প্রদায়িকতার বাংলাদেশের জন্য যা করার দরকার, সে বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ভাস্কর্য নিয়ে চলমান পরিস্থিতি সম্পর্কে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে সমস্যা অনেক সমাধান হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ সমস্যা পুরোপুরি সমাধান হবে বলে বিশ্বাস করে ধর্ম মন্ত্রণালয়। জামালপুর সার্কিট হাউসে আওয়ামী লীগ, জামালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তার এসব কথা হয়। এরপর তিনি জেলার ডিসির সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশ নেন।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন-তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এবং হোসনে আরা প্রমুখ।

এছাড়া পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ এবং জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা সভায় বক্তব্য দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ