শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৫ জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাগড়াছড়ির গুইমারায় স্ত্রী রাবেয়া বেগমের পরিকল্পনায় স্বামী মমিনুল হককে হত্যার দায়ে স্ত্রীসহ ৫ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত।

আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় দেন। খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলো খাগড়াছড়ির রামগড়ের চৌধুরীপাড়ার সাইফুল ইসলাম, মো. ফিরোজ, গুইমারা উপজেলার আবুল কালাম ও আবুল আসাদ ওরফে মিঠু। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আবুল আসাদ ওরফে মিঠু ছাড়া অন্য আসামিরা খাগড়াছড়ি জেলা কারাগারে রয়েছে।

আদালতের তথ্যমতে, প্রবাসী মমিনুল হকের স্ত্রী রাবেয়া বেগম পরকিয়ার জেরে স্বামীকে হত্যার পরিকল্পনা করে। ৫০ হাজার টাকার বিনিময়ে ভাড়াটিয়া খুনী দিয়ে স্বামী মমিনুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে জঙ্গলে মরদেহ রেখে পালিয়ে যায়। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় পুলিশ তদন্ত করে ৫ সেপ্টেম্বর আদালতে চার্জশিট প্রদান করে। এ মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।

রায়ে সন্তোষ প্রকাশ করে খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধি ৩০২/৩৪ ধারায় প্রত্যেক আসামিকে মৃত্যুদণ্ড ও ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ