শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

বিশ্বে একদিনেই করোনায় মৃত্যু ৮ হাজার, শনাক্ত ৪ লাখ ৯৬ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে করোনায় আক্রান্ত ৬ কোটি ৩৫ লাখ এবং মৃত্যু ১৪ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৮ হাজার ২৯১ জনের এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ। এদিকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৩৯ লাখে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার ৭৮৪ জন এবং মৃত্যু হয়েছে ১৪ লাখ ৭৩ হাজার ৭৪১ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৩৯ লাখ ৮০ হাজার ৯৭ জন।

এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩৯ লাখ ১৯ হাজার ৮৭০ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৭২ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৪ লাখ ৬৩ হাজার ২৫৪ জন এবং মারা গেছে এক লাখ ৩৭ হাজার ৬৫৯ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬৩ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৭৩ হাজার ১৬৫ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ