মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭


বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ১৪ লাখ ৬৪ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৭ হাজার ২৯৯ জনের এবং একই সময়ে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২ হাজার ৩৩৫ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৩০ লাখ ৫৯ হাজার ৩৫৬ জন এবং মৃত্যু হয়েছে ১৪ লাখ ৬৪ হাজার ৮৪৫ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৯ জন।

করোনায় এখন পর্যন্ত সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৪০৪ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৭২ জনের।

সংক্রমণে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৪ লাখ ৩২ হাজার ৭৫ জন এবং মারা গেছে এক লাখ ৩৭ হাজার ১৭৭ জন।

সংক্রমণে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬৩ লাখ ১৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৭২ হাজার ৮৪৮ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ