শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

পায়ে হেঁটে আফ্রিকা থেকে বায়তুল মোকাদ্দাস এলেন এক যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ আফ্রিকার এক যুবক পায়ে হেঁটে ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে অবস্থিত বায়তুল মোকাদ্দাসে পৌঁছেছেন। তার নাম শহীদ বিন ইউসুফ স্টাকালা। দীর্ঘ দুই বছর দু’মাস পায়ে হেঁটে সম্প্রতি তিনি জেরুজালেম এসে পৌঁছান।

বায়তুল মোকাদ্দাস পৌঁছে শহীদ বিন ইউসুফ বলেন, মুসমানদের প্রথম কেবলা ও তৃতীয় পবিত্রতম মসজিদে নামাজ পড়তে ২০১৮ সালে কেপটাউন থেকে হাঁটা শুরু করি। অবশেষে এ বছরের নভেম্বরে জেরুজালেম এসে পৌঁছাই।

এক ভিডিওতে তিনি বলেন, ‘আল্লাহতায়ালার প্রতি অসংখ্য শোকরিয়া। আমি ধন্য আল আকসায় নামাজ পড়ার সুযোগ পেয়ে।’ তিনি বলেন, ‘এটা আমার জন্য ভীষণ সম্মানের। আল আকসায় সকাল থেকে রাত অবধি আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সুযোগ দেওয়া হয়েছে।’

শহীদ বিন ইউসুফ ২০১৮ সালের ১৫ আগস্ট দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউন থেকে যাত্রা শুরু করেন। দক্ষিণ আফ্রিকা থেকে জিম্বাবুয়ে, জাম্বিয়া, তানজানিয়া, কেনিয়া, ইথিওপিয়া, সুদান এবং মিসর হয়ে গাজা প্রবেশ করেন তিনি। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে তাকে ইসরায়েলে প্রবেশ করতে নিষেধ করা হয়েছিল, তাই তিনি মিসর ফিরে যান। পরে আবার মিসর থেকে জর্ডান হয়ে ফিলিস্তিনের পশ্চিম তীর হয়ে জেরুজালেম এসে পৌঁছান।

মাঝে অবশ্য করোনা ভাইরাসের কারণে মার্চ মাসে জর্ডান থেকে দক্ষিণ আফ্রিকা ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু করোনাভাইরাস মহামারিজনিত কারণে সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় আর ফিরে যাওয়া হয়নি। শহীদ বিন ইউসুফের আশা, জেরুজালেম থেকে মদিনা যাবেন। পরে হজ পালন শেষে নিজ দেশে ফিরবেন।

তিনি ‘মাই স্পিরিটেড স্ট্রাগল’ নামে একটি বই লিখেছেন। যেখানে দক্ষিণ আফ্রিকা থেকে জেরুজালেমে তার যাত্রাপথের বিবরণ দিয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ