শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

সন্ত্রাসী হামলায় ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিজাদে এক সন্ত্রাসী হামলা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানী তেহরানের কাছে সন্ত্রাসী হামলায় নিহত হন তিনি।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র খবরটি নিশ্চিত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে মন্তব্য করেছেন।

ইরানের বার্তা সংস্থাগুলো বলছে, সন্ত্রাসীরা প্রথমে তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে এবং তারপর তাকে গুলি করে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার প্রধান মোহসিন ফখিরাজাদেকে নিয়ে যে গাড়িটি যাচ্ছিল সশস্ত্র সন্ত্রাসীরা সেই গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায়। তার দেহরক্ষী ও সন্ত্রাসীদের মধ্যে এরপর সংঘর্ষ হয়। এতে ফখিরাজাদে গুরুতরভাবে আহত হন এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসারা বাঁচানোর সবরকম চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তাকে ইরানের গোপন পরমাণু কর্মসূচির পেছনে প্রধান বলে মনে করত। কূটনীতিকরা তাকে ‘ইরানে বোমার জনক’ বলে অ্যাখ্যা দেন।

ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে বলে নতুন করে উদ্বেগ বেড়েছে। এরই মধ্যে এই হত্যার ঘটনা ঘটল।

উল্লেখ্য, ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে ইরানের চার জন পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ডের শিকার হন। এসব হত্যাকাণ্ডে ইহুদি রাষ্ট্র ইসরায়েল জড়িত বলে অভিযোগ করে আসছে ইরান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ