শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

মাস্ক না পরায় সিরাজগঞ্জে অর্ধ-শতাধিক ব্যক্তির জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের তাড়াশে মাস্ক না পরায় অর্ধ-শতাধিক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার তাড়াশ হাসপাতাল গেটসহ আশেপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. মেজবাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) মুহা. ওবায়দুল্লাহর নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মাস্ক না পরায় অর্ধ-শতাধিক পথচারীকে ১০০ টাকা করে জরিমানা করা হয় ও তা আদায় করা হয়।

ইউএনও মুহা. মেজবাউল করিম বলেন, ‘করোনাকালীন সময়ে জনগণকে স্বাস্থ্য সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আগামী দিনেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।’

-এএ