মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মাটি খুঁড়লেই ‘হীরা’, এলাকাজুড়ে তোলপাড়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাটি খুঁড়লেই হীরা মিলছে- এমন খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে একটি গ্রামে তোলপাড় সৃষ্টি হয়েছে। ‌‘হীরক ভাণ্ডার’ মেলার এই আজগুবি ঘটনা ঘটেছে ভারতের উত্তর-পূর্বের নাগাল্যান্ডের মন জেলার ওয়ানচিং গ্রামে।

হিন্দুস্তান টাইমস জানায়, চলতি সপ্তাহের শুরুতে গ্রামটির টিলার জঙ্গল পরিষ্কারের সময় মাটি খোঁড়া হলে বেশ কিছু স্ফটিক টুকরো পান স্থানীয়রা। টুকরোগুলো হীরার মতো হওয়ায় বিষয়টি মুখে মুখে চারদিকে ছড়িয়ে পড়ে।

এতে গ্রামজুড়ে তোলপাড় সৃষ্টি হলে স্থানীয়রা নানা সরঞ্জাম নিয়ে টিলার জঙ্গল পরিষ্কারে নেমে পড়েন। সেই ছবি কেউ কেউ সামাজিকমাধ্যমে আপলোড করে পোস্ট দিলে তা ভাইরাল হয়। খবরে বলা হয়, মাটি খুঁড়ে হীরার মতো গুপ্তধনের সন্ধানে অনেকেই ওয়ানচিং গ্রামে ভিড় জমান। এ নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় গ্রাম পঞ্চায়েত। সামাজিকমাধ্যমে এ সংক্রান্ত পোস্ট দেয়ার ওপরও বিধি-নিষেধ আরোপ করা হয়।

এদিকে, বিষয়টি জানার পর উদ্ধার হওয়া স্ফটিকগুলো হীরা কি না, তা পরীক্ষা করতে ওয়ানচিং গ্রামে যাচ্ছেন চার জন ভূ-তাত্ত্বিক। গতকাল শুক্রবার তারা রওয়ানা হলেও ১ ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে বিষয়টি খোলাসা হতে। সরেজমিন তদন্ত করে বিশেষজ্ঞরা প্রতিবেদন জমা দিবেন রাজ্য সরকারের কাছে।

নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ববিদ অধ্যাপক জি টি থং জানান, এগুলো সাধারণ কোয়ার্টজ স্ফটিক হতে পারে। এ ধরনের টুকরো রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায়ই পাওয়া যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ