শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নাটোরে ছাত্রী নিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের একটি ছাত্রী নিবাস থেকে মৌমিতা আক্তার (২৫) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সিংড়া উপজেলার বিয়াস থানার আয়েস গ্রামের মাহবুবুর রহমানের কন্যা মৌমিতা আক্তার নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকার মৃদুলা ছাত্রী নিবাসের তৃতীয় তলার একটি কক্ষে থাকতো।

জানা যায়, বৃহস্পতিবার সারাদিন তাকে দেখতে না পেয়ে অন্য ছাত্রীরা খোঁজ নিতে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পায়। পরে দরজার ফটো দিয়ে ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে মালিককে খবর দেয়, পরে মালিক পুলিশকে জানালে তৎক্ষণাৎ এসে তারা দরজা কেটে মরদেহটি উদ্ধার করে।

মৌমিতা বনপাড়া ফজিলাতুন্নেছা মুজিব অনার্স কলেজে শেষ বর্ষের ছাত্রী। নাটোর শহরের ওই ছাত্রী নিবাসে থেকে দুই বৎসর যাবৎ পড়াশোনা করতো। নাটোর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, তার মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ