শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

চট্টগ্রামে নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ৩৭২ বোতল নকল ও ক্ষতিকর উপাদান মিশ্রিত হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ নভেম্বর) হাটহাজারী পৌরসভার শায়েস্তা খাঁ পাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ সময় বাহাদুর আলম নামের এক ডিলারের গুদাম থেকে ৩৭২ বোতল নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়।

ডিলার বাহাদুর আলম এ সময় হ্যান্ড স্যানিটাইজারের তৈরির অনুমোদন সংক্রান্ত কাগজপত্র বা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ছাড়পত্র দেখাতে পারেননি।

ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার সংরক্ষণ ও বিক্রির দায়ে ডিলার বাহাদুর আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন জানান, জব্দকরা হ্যান্ড স্যানিটাইজার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগে প্রাথমিকভাবে যাচাই করে দেখা গেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্ট্যান্ডার্ডে পিএইচ ৫-৬ থাকার কথা থাকলেও জব্দ করা স্যানিটাইজারে পিএইচ পাওয়া গেছে ৮.৪১। যা ত্বক ও শরীরের জন্য খুবই ক্ষতিকারক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ