শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

লামার ফাইতংয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান
লমা বান্দরবান প্রতিনিধি>

বান্দরবান লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত দশ কোটি টাকা ব্যয়ে ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

রোববার (২২ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় মসজিদ, বৌদ্ধবিহার, কমিউনিটি সেন্টার ও একটি বেহাল সড়ক সহ ১৫টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ফাইতং ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় যোগদান করেন তিনি।

সভায় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে পার্বত্য এলাকায় উন্নয়নের জোয়ার বইছে। আর সুফল পাচ্ছে জনগণ। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাতে সড়ক যোগাযোগ, চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হচ্ছে। সরকারের এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে জনগণকে সরকারের পাশে থাকার অনুরোধ জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজা রশিদ, উপজেলা আ.লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, ফাইতং ইউপি চেয়ারম্যান মো. জালালউদ্দিন কোম্পানি, বান্দরবান-লামা উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীসহ ইউপির সর্বস্তরের জনসাধারণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ