শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

এবার মাগুরায় স্বামীকে জিম্মি করে স্ত্রীকে দল বেঁধে ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার মাগুরায় স্বামীর সাথে ধান টানার কাজ করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করেছে ভুক্তভোগী।

গৃহবধূর স্বামী বলেন, প্রতিবারের মতো এবার মাঠ থেকে ধান টেনে (ক্ষেত থেকে পরিবহন করে বাড়িতে নেয়া) দিতে ঝিনাইদহের শৈলকূপা থেকে ঘোড়ার গাড়ি নিয়ে মাগুরা সদরের বিভিন্ন মাঠে যাই। সঙ্গে তার স্ত্রীও ছিলেন। শনিবার সদরের জগদাল এলাকায় ধান টানার পরে রাতে স্থানীয় একটি ইট ভাটার পাশে তাঁবু টানিয়ে ছিলেন। সেখানে হঠাৎ ৫/৭ জন দুর্বৃত্ত এসে তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রীকে জোর করে ধরে পাশের মেঠো রাস্তার ওপর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা করেছেন গৃহবধূ। পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ জয়নাল আবেদিন জানান, রোববার সকালে সকালে সদর থানায় ভুক্তভোগী গৃহবধূ একটি ধর্ষণের মামলা করেছেন। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্তের কাজ শুরু করে দিয়েছি। আশা করি আমরা দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারবো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ