শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

গোয়াইনঘাটে ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশনের ওলামায়ে দেওবন্দ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের গোয়াইনঘাটে ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘ওলামায়ে দেওবন্দ ও বরেণ্যদের চোখে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ.’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার জুমার পর গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন লাফনাউট মাদরাসার শাইখুল হাদীস আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ী। সঞ্চালনা করেন, মাওলানা বাহা উদ্দিন বাহার ও মাওলানা আব্দুল্লাহ সালমান।

প্রধান মেহমান আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি বলেন, ওলামায়ে দেওবন্দ কারো কাছে মাথা নত করে না। দেওবন্দী চেতনা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আমরা কোন জাত তা চিনতে হবে। আল্লামা আহমদ শফি রহ. সারাজীবন দেওবন্দী চেতনায় বলিয়ান হয়ে জাতির খেদমতসমূহ করে গেছেন।

প্রধান আলোচক মুসা আল হাফিজ বলেন, ওলামায়ে দেওবন্দ কারো কাছে বিক্রি হয় না। যদি কেউ হয়ে যায়, আমরা তাদের ছুড়ে ফেলবো।

আরো আলোচনা রাখেন- মাওলানা আমিনুর রশিদ, মাওলানা নযরুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা রুহুল আমিন সাদী, মাওলানা আব্দুল মতিন, মুফতী আবদুল কাদির মাসূম, মুফতী ইবাদুর রহমান কাসিমী, মুফতী নাদিম কাসিমী, মুফতী এমাদ কাসিমী,মুফতী জামিল কাসিমী, হাফেজ মাওলানা জাকির হুসাইন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ