শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

৫৫ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হচ্ছে সিলেটে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের কুমারগাঁও পাওয়ার গ্রিড ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ৫৫ ঘণ্টা পর  বিদ্যুৎহীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেট ওসামনী মেডিকেল এলাকা, নগরীর জল্লারপাড়, মির্জাজাঙ্গাল, দাড়িয়াপাড়া, লামাবাজার, রিকাবিবাজার, দক্ষিণ সুরমাসহ বিভিন্ন উপজেলা ও এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে কাজ করা হয়েছে। মেরামত কাজ শতভাগ সম্পন্ন হওয়ার পর অবশিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

সহকারী পরিচালক জুয়েল রানা জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আপাতত পরীক্ষামূলকভাবে শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। যেহেতু ফিডগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই মেরামত করে আপাতত বিদ্যুৎ সরবরাহ করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ