শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

অনুমতি পায়নি `রহমাতুল্লিল আলামিন কনফারেন্স': অনুষ্ঠিত হচ্ছে বায়তুল মোকাররম চত্বরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজনের অনুমতি পায় নি রহমাতুল্লিল আলামিন কনফারেন্স। স্থানান্তরিত হয়ে অনুষ্ঠিত হতে পারে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে। আজ বৃহস্পতিবার সকাল  থেকে অনুষ্ঠানটি সেখানে হওয়ার কথা ছিল।

অনুষ্ঠানটির সভাপতি মুফতি সাখাওয়াত হোসাইন রাজী বলেন, আমরা নিয়ম মেনেই সব আয়োজন করেছি। কিন্তু কেন আমাদের অনুষ্ঠানে এ বাধা এল তা জানিনা। অনুষ্ঠানের প্রাক্কালে এ বিষয়টি আমাদের ও উপস্থিত জনতাদের বিপাকে ফেলছে। তবে আমাদের এ অনুষ্ঠান বন্ধ হবে না। স্থানান্তরিত হয়ে বায়তুল মোকাররম চত্বরে হবে।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন হেফাজত আমির আল্লামা জোনায়েদ বাবুনগরী। বিশেষ মেহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নবনির্বাচিত মহাসচিব ও রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী, জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর ঢাকা এর মহাপরিচালক আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) ও জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসার প্রিন্সিপাল, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

রহমাতুল্লিল আলামিন কনফারেন্সে উপস্থিত থাকার কথা ছিল খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম জিহাদী, জামিয়া শায়খ যাকারিয়া রিসার্চ সেন্টারের মুহতামিম মুফতি মিযানুর রহমান সাঈদ, জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুল হক, ড. আ ফ ম খালিদ হোসাইন, ড. হাফেজ এবিএম হিজবুল্লাহ, মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদীন, বিশিষ্ট বক্তা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, জনপ্রিয় ওয়ায়েজ মাওলানা হাসান জামিল, মুফতি জুনায়েদ কাসেমী, মুফতি কেফায়াতুল্লাহ আজহারী, গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মাওলানা মুরতাজা হাসান ফয়েজী, মাওলানা মুফতি আব্দুল মতিন, মাওলানা ওয়াহিদুল আলম, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা ফজলুর রহমান, মাওলানা ইসমাইল বেলায়েত, মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি রাফি বিন মনির, মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতি রিজওয়ান রফিকী, মুফতি শামসুল আলম, মুফতি আহসান শরিফ, মুফতি আল-আমীন সরাইলী।

-কেএল

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ