শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

৩১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হচ্ছে সিলেটে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের কুমারগাঁওয়ে বাংলাদেশ পাওয়ার গ্রিড ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ৩১ ঘণ্টা পর আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ৬টার কিছুক্ষণ পর লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয় ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, দ্রুতগতিতে কাজ করার মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালনে কিছু লাইন চালু করা সম্ভব হয়েছে। এর আগে আমাদের অনেক যন্ত্রপাতি ঢাকা থেকে নিয়ে আসতে হয়েছে। প্রায় দেড় শতাধিক লোক দিনভর কাজ করেছেন। বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় হাফ ছেড়ে বেঁচেছেন সিলেটের মানুষজন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বুধবার দিনভর সুরমা নদী ছাড়াও বিভিন্ন উৎস থেকে নগরবাসীর পানি সংগ্রহ করতে হয়েছে।

বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি সিলেটের কুমারগাঁও ১৩২/৩৩ উপ-কেন্দ্রে মঙ্গলবার সকাল ১১টার দিকে আগুন লাগার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি কাজ করছে। বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) সঞ্চালন-২ এর প্রধান প্রকৌশলী সাইফুল ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) সদস্য প্রকৌশলীকে রাখা হয়েছে। কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনসহ অগ্নিকাণ্ডের সূত্রপাত খতিয়ে দেখছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ