শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

হেমন্ত এলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার আলী।।

হেমন্ত এলো গাঁয়ে গাঁয়ে-
শিশির ভেজা ঘাসে,
শিউলি,ছাতিম ফুলের গন্ধে;
মন আনন্দে হাসে।

মাঠে মাঠে আমন ধানে
বাতাসে খায় দোলা,
ধান পেকেছে,ধান পেকেছে
ভরবে কৃষাণ গোলা!

সেই খুশিতে মাঠে মাঠে
ফসল কাটাতে ধুম,
হালকা শীতের হিম বাতাসে
চোখেতে নামে ঘুম!

ঢেঁকিতে পাড় দেয় কৃষাণী
ঢাপুর ঢুপুর তালে,
ঘরে ঘরে "নবান্ন, হয়
নতুন ধানের চালে।

সন্ধ্যাক্ষণে চর্তুপাশে
কুয়াশার ধুম্র জাল,
বাউল গানের আসর জমে;
এলেই হেমন্তকাল!

জোছনা রাতে ছেলে-ছোকরা
লুকোচুরি খেলে,
অপরূপ এ দৃশ্য দেখবে;
পাড়াগাঁয়ে গেলে।

হেমন্ত এলো হেমন্ত এলো
নরম রোদের ছোঁয়া,
প্রকৃতিতে খুশির আবেশ;
হৈম মায়ের-ই দোয়া!

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ