শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ময়মনসিংহে নকল স্বর্ণের বার প্রতারণা চক্রের ৭ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)> ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নকল স্বর্ণের বার প্রতারণা চক্রের সাত সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। এসময় প্রতারণার কাজে ব্যবহার করা ১০টি নকল স্বর্ণবার, একটি সিএনজি চালিত অটোরিকশা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- রুবেল মিয়া (৩০), শিপন (২৮), আমিনুল ইসলাম (২৫), আব্দুর রশীদ (৩৫), মোশাররফ হোসেন (৩২), সাইফুল (৩৫) ও রাব্বিল হাসান (২৫)।

আজ (১৮নভেম্বর) বুধবার দুপুরে র‌্যাব-১৪’র প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন।

তিনি বলেন, ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে নকল স্বর্ণবারকে আসল বলে ওসুকৌশলে প্রলোভন দেখিয়ে নিরীহ মানুষের কাছ থেকে স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে আসছিল। গত ১২ নভেম্বর এমন অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-১৪। সেই তদন্তে বিষয়টির সত্যতা পায় র‌্যাব।

এরপর মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত সোয়া ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৪’র একটি দল। অভিযানে সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সদস্যকে আটক করতে সক্ষম হয় তারা। এসময় তাদের কাছ থেকে ১০টি নকল স্বর্ণের বার, নকল স্বর্ণের হাতলযুক্ত দুটি চামচ, হাতল ছাড়া একটি চামচ, একটি পপলাল মেটাল পলিশ, হাতলসহ এক্স ব্লেড, ড্রিল মেশিন, সিএনজিচালিত অটোরিকশা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪’র সিও আরও জানান, ওই চারজনকে আটকের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকাল পৌনে সাতটায় শহরতলীর শম্ভুগঞ্জ এলাকায় ফের আভিযান চালানো হয়। সেখান থেকে চক্রটির আরও তিন সদস্যকে আটক করে র‌্যাব-১৪’র সদস্যরা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ