শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নওগাঁয় আভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়কে চাঁদাবাজি ও রুট নিয়ন্ত্রণের অভিযোগে নওগাঁয় অভ্যন্তরীণ রুটে সকল বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।

গতকাল মঙ্গলবার দুপুর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। সমস্যার সমাধান না হলে আজ দুপুর থেকে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ করে দেয়া হতে পারে বলে জানিয়েছেন পরিবহন মালিকরা।

জানা গেছে, চাঁদাবাজি ও সড়ক নিয়ন্ত্রণ নিয়ে পাবনা ও কিশোরগঞ্জের শ্রমিকদের সঙ্গে নওগাঁর বাস মালিকদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। পাবনা ও কিশোরগঞ্জ রুটে নওগাঁ জেলার কোনো পরিবহন ছিল না। কিছুদিন আগে নওগাঁ শ্রমিক ইউনিয়নের দু’টি বাস চলাচল শুরু হয়। নতুন শ্রমিক নেতারা নওগাঁ, পাবনা ও কিশোরগঞ্জ রুট দখলের চেষ্টা করলে দ্বন্দ্ব চরমে ওঠে। এতে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

নওগাঁ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘অভ্যন্তরীণ সকল রুটের বাস মঙ্গলবার দুপুর থেকে বন্ধ আছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর থেকে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ হয়ে যাবে। সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।’

তিনি বলেন, নওগাঁ শ্রমিক ইউনিয়ন দু’টি বাস কিনে পাবনা ও কিশোরগঞ্জ রুটে চলাচল করতে চাই। গত ১২ নভেম্বর বিষয়টি বিভাগীয় কমিটিকে অবগত করা হয়। কমিটি পাবনা রুটে একটি বাস চলাচল অনুমতি দেয়। কিন্তু তারপরও পাবনা থেকে বাস চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। পাবনাতে নতুন কমিটি আসার পর গত রোববার (১৫ নভেম্বর) আমাদের রুট দখলে নেয় এবং বাস চলাচল বন্ধ করে দেয়। এছাড়া রুট নিয়ন্ত্রণের নামে তারা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন এই বাস মালিক নেতা।
হঠাৎ বাস চলাচল বন্ধ রাখায় বিপাকে পড়েছে জনসাধারণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ