শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দুর্বৃত্তদের হাতে ক্লিনিকের মালিক খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর অদূরে টাঙ্গাইলের দেলদুয়ারে জনসেবা ক্লিনিকের মালিক আনিসুর রহমান আনিসকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেলে দেলদুয়ারের লাউহাটি ইউনিয়নের হেরেন্দ্রড়াধলেশ্বরী নদীর সংযোগ খাল থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আনিসের স্ত্রী মোরছানা আক্তার বলেন, সে দীর্ঘদিন বিদেশে ছিল। কয়েক বছর আগে দেশে এসে লাউহাটি বাজারে ক্লিনিক করে। এর সঙ্গে তিনি জমি কেনা-বেচার ব্যবসাও করতো। সোমবার দুপুরে ক্লিনিকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। আর ফেরেনি।

রাতে কোনো কাজ আছে বলে সে বাড়িতে ফেরেনি, এমনটা মনে করে ওইদিন আর আমরা কোনো খোঁজাখুঁজি করিনি। তবে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু ফোনে পাওয়া যায়নি। মঙ্গলবার টাঙ্গাইল আদালতে আমাদের দুজনের নামেই একটি মামলার হাজিরা থাকায় আমি সেখানে যাই। বিকেলে শুনি বাড়ির পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানান মোরছানা।

পুলিশ জানায়, হেরেন্দ্রাড়া ধলেশ্বরী নদীর সংযোগ খালে বস্তাবন্দি অবস্থায় একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। কেন, কী কারণে এ হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটেছে পুলিশ তা খতিয়ে দেখছে এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

-কেএল