শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

তানযীমুল মাদারিসিল কওমিয়া আল-আরাবিয়ার ময়মনসিংহ জোন কমিটি গঠন।

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

কিশোরগঞ্জে অবস্থিত বৃহত্তর ময়মনসিংহের আঞ্চলিক কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড তানযীমুল মাদারিসিল কওমিয়া আল-আরাবিয়া, তাদের বোর্ডের শিক্ষাকার্যক্রমকে আরো জোরদার ও শক্তিশালী করতে ও কওমী মাদ্রাসা শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহ জেলা জোন কমিটি গঠন করেছে।

আজ (১৭নভেম্বর) মঙ্গলবার দুপুর পৌনে ১টায়,ময়মনসিংহের নগরীর চরপাড়াস্থ জামিয়া ইসলামিয়ায়,তানযীমের কেন্দ্রীয় দায়িত্বশীলগণের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।

জামিয়া ইসলামিয়া সেহড়া মোমেনশাহীর মুহতামিম মাওলানা আনোয়ারুল হকের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন,বোর্ডটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা সাব্বির আহমদ রশিদ,পরিক্ষা নিয়ন্ত্রক মাওলানা এমদাদুল্লাহ্,দফতর সম্পাদক মাওলানা লুৎফুর রহমান,আল্লামা আনোয়ার শাহ্ রহ.এর ছেলে মাওলানা আঞ্জার শাহ্ এবং বোর্ডের আরেক দায়িত্বশীল মাওলানা উবাইদুল্লাহ্ প্রমুখ।

এর আগে সকাল ১১টায় মাদ্রাসার বৈঠক কক্ষে ময়মনসিংহের কয়েকজন শীর্ষ আলেমের উপস্থিতিতে ময়মনসিংহ জেলা জোন কমিটি গঠন নিয়ে,কওমী মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমকে আরো সুচারুরূপে আঞ্জাম দেওয়ার উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

পরে দুপুর পৌনে ১টায,জামিয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা আনোয়ারুল হককে সভাপতি, মুফতি আহমদ আলী,মাওলানা দেলাওয়ার হুসাইন,মাওলানা তাজুল ইসলাম কাসেমী এবং মাওলানা আমিনুল হক'কে সহ সভাপতি, মাওলানা নূর আহমদ কাসেমকে সম্পাদক, মুফতি ইসমাইল ইবরাহিমকে সাংগঠনিক সম্পাদক,মাওলানা মফিজুল ইসলামকে প্রচার সম্পাদক ও মাওলানা আব্দুল কাইয়ুম সালেহকে দফতর সম্পাদক করে ময়মনসিংহ জোন কমিটি ঘোষণা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ