মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে মাসনা মাদরাসার বার্ষিক দ্বীনি মাহফিল গ্রিড বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ বিশ্ববাজারে তেলের দামে পতন, কমলো কত? জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ

খুলনায় অধ্যক্ষকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনার তেরখাদা উপজেলায় হাড়িখালি কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদেরকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল ৭টার দিকে কলেজের অদূরে একটি রাস্তায় এ ঘটনা ঘটে। আহত অধ্যক্ষকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

তেরখাদা থানার ওসি মুহা. গোলাম মোস্তফা জানান, সকাল ৭টার দিকে কলেজের অদূরে একটি রাস্তায় হাড়িখালি কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষের ওপর হামলা করা হয়। এসময় তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

অধ্যক্ষ আবদুল কাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ