শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ওসমানীনগরে আলহেরা ইসলামি সমাজ কল্যাণ সংস্থার প্রশংসনীয় উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওসমানীনগর প্রতিনিধি: সিলেট জেলার ওসমানীনগর উপজেলার তাজপুর থেকে রাখালগঞ্জ পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্য সড়কটির দুই পাশে ঝোপঝাড় সৃষ্টি হওয়ায় সাপ, বিচ্ছুর আবাসস্থল হওয়ার পাশাপাশি পথচারির চলাচলে বাধা সৃষ্টি করে। কোথাও গাছ লতাপাতা সড়কের উপরে  চলে আসায় বাঁকের উল্টো দিকে কী আছে, তা দেখার সুযোগ না থাকে না। এতে যানবাহন চলাচল যেমন বিঘ্নিত হয়, তেমনি প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে।

সড়কের দুই পাশকে উন্মুক্ত করে পথচারি ও গাড়ি চলাচলের সুবিধা করে দুর্ঘটনার কবল থেকে বাঁচানোর পাশাপাশি রাস্তার সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে পরিচ্ছন্নতা কর্মসূচি নিয়ে এগিয়ে আসে আলহেরা ইসলামি সমাজ কল্যাণ সংস্থা বৃহত্তর ভাড়েরা তাজপুরের একদল তরুণ সমাজসেবী।

দুই দিনব্যাপি পরিচ্ছন্নতা কর্মসূচির প্রথম দিনে উপস্থিত ছিলেন- তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান রব্বানি আল হেরার উপদেষ্টা হা. মাও. সৈয়দ জুবায়ের আহমদ, মাও. ইমদাদুর রহমান, সৈয়দ বুরহান আহমদ, আব্দুল মুনিম, সভাপতি মাও. শাকির আহমদ, সহ-সভাপতি আতিকুর রহমান আংগুর, সাধারন সম্পাদক এডভোকেট বদরুল আলম শিপন, সহ-সাধারণ সম্পাদক মাও. মঈনুল ইসলাম, অর্থ সম্পাদক আবু তাহের তুহিন, সহ-অর্থ সম্পাদক হা. ইমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক মাওলানা সামছুল ইসলাম সুমন, সহ-প্রচার সম্পাদক জামিল আহমদ, অফিস সম্পাদক ফরিদ আহমদ আফ্রিদি, সদস্য, নুরুল ইসলাম রেজন, তাহিদ আলী, আব্দুল মুমিন, কাওছার আহমদ, রুয়েল আহমদ, জাকির হোসেন, মাসুদ আজাদ, সাদিকুর রহমান সাদেক, মুহিবুর রহমান, সিরাজুল ইসলাম সিজু, পারভেজ আহমদ, সুয়েব আহমদ, জুবেল আহমদ সহ প্রমুখ।

২য় দিন স্বেচ্ছাসেবকদের সাথে উপস্থিত ছিলেন- ৩নং ওর্য়াডের মেম্বার এহসানুর রহমান, ২,ও ৩নং ওর্য়াডের মহিলা মেম্বার মোছা. নেওয়া বেগম।

তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান রব্বানী বলেন, তাদের এই উদ্যোগ একটি দৃষ্টান্ত। এরকম অনুকরণীয় কাজ সমাজের জন্য অনেক ভালো। অন্যরা এতে উৎসাহিত হবে। আমি আমার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ