শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সোনালী ব্যাংকের ৯ লাখ টাকা লুট মাত্র ৫ মিনিটে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজারে সোনালী ব্যাংকে দিনে-দুপুরে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৯ লাখ টাকা লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। আজ রোববার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

খবর পেয়ে দ্রুত উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি ও জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে এর আগেই ডাকাত দল পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে সোনালী ব্যাংকের উথলী শাখার ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী জানান, দুপুর সোয়া ১টার দিকে হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলযোগে তিন জন এসে পিস্তল উঁচিয়ে ব্যাংকের দরজা বন্ধ করে দেয়। এরপর উপস্থিত সবার মোবাইল ফোন নিয়ে একটি কক্ষে আটকে রাখে এবং ব্যাংকের কাউন্টার থেকে ৯ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।

এ সময় টাকা তুলতে আসা এক গ্রাহক চিৎকার শুরু করেন। সেই চিৎকার শুনে মুহূর্তেই বাজারের লোকজন ডাকাতদের ধাওয়া করে। তখন তারা পিস্তল উঁচিয়ে লোকজনকে গুলি করার হুমকি দিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে এসব ঘটনা ঘটে যায়, যোগ করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে ডাকাত দল পালানোর সময় ইট-পাটকেল মারতে শুরু করে জনতা। তখন তাদের এক সদস্যের মাথায় লাগে। ডাকাত দলের অপর এক সদস্য পিস্তল উঁচিয়ে গুলি করতে উদ্যত হলে আমরা ছত্রভঙ্গ হয়ে পড়ি এবং তারা এই সুযোগে দ্রুত পালিয়ে যায়।

চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে আসি। ডাকাত দলকে গ্রেপ্তার এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

-এটি