শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

শায়খুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনীরুল ইসলাম।।

শতাব্দী কালের মহানায়ক তিনি শায়খুল ইসলাম
মহাজাগরণের মহানায়ক তিনি শায়খুল ইসলাম
মুকুটবিহীন সম্রাট তিনি শায়খুল ইসলাম
আহমদ শফী আল্লামা তিনি তাঁর সাথে মিশলাম ॥

একজন এসে সাজিয়ে তোলেন উম্মুল মাদারিস
লাখো তালেব সেখানে পেল হেরার আলোর দিশ।
একজন এসে রচনা করেন বিপ্লবের ইতিহাস
জাগিয়ে তোলেন ঈমানদারের ভক্তি ও বিশ্বাস।
তাঁর আহ্বানে দীনের জন্য একসাথে মিশলাম
তিনি আল্লামা আহমদ শফী শায়খুল ইসলাম ॥

একজন এসে মঞ্চে বসে নাড়েন হাতের লাঠি
সোনালি কথায় ঊর্বর করেন মুসলমানের মাটি।
একজন এসে জাগিয়ে তোলেন আমাদের হিম্মত
বহুকাল পর বাড়িয়ে দিলেন আলেমের কিম্মত।
তাঁর হিম্মতে বাংলাজুড়ে দলমত পিষলাম
তিনি আল্লামা আহমদ শফী শায়খুল ইসলাম ॥

একজন এসে নাস্তিকতায় ধরিয়ে দিলেন কাঁপন
সাহসী ডাকে বাংলাদেশকে করে নিলেন আপন।
একজন এসে আদায় করেন ইলমের স্বীকৃতি
তর্জুনি হেলনে ঠেকিয়ে দিলেন ইসলামের বিকৃতি।
যাঁর আগমনে জাগরণ ওঠে ‘হেফাজতে ইসলাম’
তিনি আল্লামা আহমদ শফী শায়খুল ইসলাম ॥

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ