শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শ্রীমঙ্গলে বৌদ্ধ থেকে দুইজনের ইসলাম ধর্ম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম: শ্রীমঙ্গল উপজেলায় দুইজন ব্যক্তি বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) জুম্মার নামজের পূর্বে থানা জামে মসজিদে তারা উভয়ে কালেমা পড়ে ইসলাম ধর্মে দীক্ষিত হন। এ সময় তাদের কালেমা তাইয়্যেবা পড়ান জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা হাফেজ আব্দুল কুদ্দুস নিজামী।

জানা যায়, ইসলাম ধর্ম গ্রহণকারী দুজন হলেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৪ যৌথ খামার এলাকার বিমেন্দু চাকমার ছেলে মিন্টু চাকমা (২৪) বর্তমান নাম আবু বকর।

অন্যজন একই জেলা, উপজেলা ও ইউনিয়নের কাটা রং ছড়া এলাকার রাজেশ চাকমার ছেলে অভিনয় চাকমা (২২) বর্তমান নাম মোহাম্মদ আলী। তারা উভয়ে খালাত ভাই।

এ সময় তারা জানান, তাদের এক মামাতো ভাই সুরেশ দেওয়ান পিতা প্রদিপ দেওয়ান সাং দেওয়ান পারা, থানা সদর জেলা খাগড়াছড়ি বর্তমান নাম ওমার ফারক তিনি গত চার বছর পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার অনুপ্রেরণায় তারা ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারেন।

তারা বলেন, তখন থেকেই তাদের মনে প্রশ্ন জাগে তাদের নিজ হাতে আমাদের সৃষ্টি কর্তার মূর্তি তৈরি করি আবার আমরা তার উপাসনা করি কিভাবে? এমন অদ্ভুত নিয়ম মূলত আমাদের ইসলাম ধর্ম গ্রহণে অনুপ্রাণীত করে।

নও মুসলিম দুই ব্যক্তি জানান, তাদের মামাতো ভাই সুনামগঞ্জে বিবাহ করেছেন এবং তার এক বন্ধু শ্রীমঙ্গল একটি রিসোর্টে চাকরি করেন। তার আমন্ত্রণে আমরা শ্রীমঙ্গলে চাকরির সন্ধানে এসেছি। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করায় তারা পরিবার থেকে নিগৃহীত হয়েছেন। এ সময় মসজিদের ইমাম নও মুসলিম হিসেবে মুসল্লীদের সহযোগিতা করার আহ্বান জানান। মুসল্লীরা নামাজ শেষ ১৮ হাজার ৭০০ টাকা তাদের সহযোগীতা করেন।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর ঢাকায় নোটারী পাপলিক এ এভিডেভিড করে ইসলাম ধর্মের প্রবেশের আইনগত দিক সম্পন্ন করেন তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ