শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ময়মনসিংহে কাভার্ড ভ্যানে মাহেন্দ্রর ধাক্কা, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহ সদরের বেলতলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে একটি মাহেন্দ্রর সংঘর্ষে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সুত্রে জানা যায়, ময়মনসিংহ সদরের বেলতলী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ময়মনসিংহগামী একটি মাহেন্দ্র সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুই মাহেন্দ্র যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হয় আরো তিনজন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ