শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

করোনার দ্বিতীয় ধাপ রোধে ফরিদপুরে মানববন্ধন ও র‍্যালী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি>

'নো মাক্স, নো সার্ভিস' এই প্রতিপাদ্যকে ধারণ করে ফরিদপুর জেলায় একযোগে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে জনসচেতনতামূলক কাযর্ক্রম ও স্বাস্থ্যবিধি মেনে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় ফরিদপুর সদর উপজেলা প্রশাসন শহরের রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের শ্রীঅঙ্গন পর্যন্ত এই জনসচেতনতামূলক র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল বাংলাদেশ স্কাউটস, ফরিদপুর সদর উপজেলা, ফরিদপুর।

এই র‌্যালীতে অংশগ্রহণ করে ফরিদপুর সদর উপজেলার জনপ্রতিনিধিগণ, সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাধ্যমিক, প্রাথমিক পর্যায় শিক্ষকবৃন্দ, স্বেচ্ছাসেবী, রোভার, বিএনসিসি, স্কাউটস, গার্লস ইন স্কাউটসসদর উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীগন, সদর ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীগনসহ বিভিন্ন শ্রেনী পেশার সাধারণ মানুষ প্রমুখ।

জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনায় ফরিদপুর সদর উপজেলা প্রশাসন শনিবার সকাল ১০টায় শহরের রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের শ্রীঅঙ্গন পর্যন্ত এক বিশাল জনসচেতনতামূলক মানব দেয়াল তৈরি করা হয়। এসময় সাধারণ মানুষদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও মাক্স বিনামূল্যে বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহা. মাসুম রেজা।

উপজেলা চেয়ারম্যান রাজ্জাক মোল্লা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশ ব্যাপী করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায় দমন করতে উদ্যোগ নিয়েছে। আমরা সম্মিলিত প্রচেষ্টায় তা বাস্তবায়ন করবো। এছাড়া আজকে যেভাবে সচেতনতা বিষয়ক মানব চেইন দ্বারা সবাইকে জানিয়ে দেই আমরা যেন মাস্ক ছাড়া কোথাও বাহিরে না বের হই। অযথা বাহিরে ঘুরাফেরা না করি এবং ছোট ছোট ছেলেমেয়েদের সাবধানে রাখি।

ইউএনও মাসুম রেজা উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্য বিধি মেনে সার্বক্ষনিক সচেতনতা অবলম্বন করতে হবে। এখানে বিভিন্ন প্লে-কার্ড, ফেস্টুন ও ব্যানারের মাধ্যমে জনসাধারণকে সচতেন করা হয়। দূরত্ব বজায় রাখুন, করোনা প্রতিরোধ করুণ। মাস্ক পরিধান করুণ, স্বাস্থ্য বিধি মেনে সেবানিন। সামাজিক দূরত্ব বজায় রাখুন, করোনা প্রতিরোধ করুণ এবং সবাইকে শীতের এই মৌসুমে বিশেষ সতর্ক ভাবে চলাচল করার পরামর্শ প্রদান করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ