শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’ সংবিধান সংস্কারে অবিলম্বে আলাদা অধিবেশন আহ্বান করুন: খেলাফত মজলিস

‘বিশ্বনবীর ব্যঙ্গ করে তারা মুসলমানদের কলিজা আঘাত করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা সা. কে নিয়ে মিথ্যা ও অপমান জনক ব্যঙ্গ করার প্রতিবাদে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলাস্থ রায়কোট উত্তর ইউনিয়নের মাহিনী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়।

গতকাল শুক্রবার বিশিষ্ট আলেমে দ্বীন, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্যতম সদস্য অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, মাহিনী হাফেজিয়া মাদ্রাসার মুহতামীম আলহাজ্ব হাফেজ মুহাম্মাদ ছেরাজুল হক, জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলনের সমন্বয়ক কৃষক মুহাম্মাদ মহসীন ভূঁইয়া, মাওলানা আব্দুল বারিক ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হান্নান মজুমদার ও ছাত্রনেতা নুরুল আমিন নুরু প্রমুখ।

মিছিল পরবর্তী বক্তব্যে মাওলানা আমিনুল ইসলাম মজুমদার বলেন, ইসলাম ও নবী মুহাম্মাদ মুস্তফা সা. নিয়ে ব্যঙ্গ করে বিধর্মী ইয়াহুদী ও নাসারারা মুসলমানদের কলিজায় আঘাত করেছে, আজ বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ থাকলে, মতবাদ ও মতপার্থক্য ভুলে এক কাতারে শামিল হলে, বিধর্মী অমুসলিমেরা মুসলমানদের উপর মিথ্যা অপবাদ ও বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গ করার সাহস করতো না।

তিনি আরো বলেন, এখনই সময় এসেছে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে দাড়ানোর। ধর্মীয় মতপার্থক্যে ও মতভেদ ভুলে মুসলিম পরিচয়ে এক হওয়ার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ